ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ১০:২৬ দুপুর

‘আমার কাজই আমার হয়ে কথা বলে’

‘আমার কাজই আমার হয়ে কথা বলে’, ফারুকের বিদায়ের পর হাথুরু, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে যেসব কারণে অপসারণ করা হয়েছে তার মধ্যে একটি, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চাকরিচুত্য করা। এ ঘটনা অবশ্য চোখ এড়ায়নি হাথুরুর। ফারুকের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন এই লঙ্কান কোচ।লিংকডইনে হাথুরু লিখেছেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’

‘ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’-যোগ করেন তিনি।হাথুরুকে বাদ দেওয়ার সময় তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল, তিনি ড্রেসিংরুমে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই কোচ। এমনকি বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও এই ব্যাপারটি অস্বীকার করেন।

আরও পড়ুন

আগেই ক্রিকবাজকে হাথুরু বলেছিলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- “তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?” এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই। বিমানবন্দরে একজন কর্মকর্তা আমাকে বলেন, “আমি দুঃখিত কোচ, যে আপনাকে যেতে হচ্ছে (আবেগপ্রবণ হয়ে)”।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর