ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ০৭:৩৮ সকাল

আবারও বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোন

আবারও বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোন,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : আবারও কুড়িগ্রামের রৌমারী উপজেলার আকাশে প্রবেশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ড্রোন। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তবর্তী এলাকায় ভারতের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়।

রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, গত ২৭ মে আসাম থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইনের ঘটনার পর থেকেই বিএসএফ নানা উপায়ে নজরদারি বাড়িয়েছে। শুক্রবার রাতেও বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ৪-৫টি ড্রোন উড়তে দেখা গেছে। এমনকি বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন ওড়ানো হয়। তিনি ভারতের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি রাষ্ট্রীয়ভাবে গুরুতর বিষয়। এর প্রতিকার চাই।এ বিষয়ে জানতে বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে গত ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্তে পুশইনের সময় ও রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায়ও ভারতীয় ড্রোন উড়ানোর অভিযোগ ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা