ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০৫:১২ বিকাল

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ৮০ লাখের ‘ইমরান খান’!

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ৮০ লাখের ‘ইমরান খান’!। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোরবানির হাটে এ বছর সবার নজর কেড়েছে এক বিশালাকার ষাঁড়। যার আবার নাম রাখা হয়েছে ‘ইমরান খান’। অনেকেই মজা করে বলছেন, “এটা শুধু ষাঁড় না, এটা যেন একটা চলমান পাহাড়।’ পাঞ্জাবের বিখ্যাত এক খামার থেকে আনা হয়েছে এই ষাঁড়টি, যার ওজন প্রায় ১৮০০ কেজির। বিশাল দানবাকৃতির শরীর, লম্বা শিং, আর চকচকে গায়ের গঠন, সব মিলিয়ে হাটে তুললেই তাকে দেখতে রীতিমতো ভিড় লেগে যায়।

বিশাল এই ষাঁড়টির মালিক বলেন, ‘এইটা শুধু গরু না ভাই, এইটা আমার পরিবারের সদস্য। ৩ বছর ধরে একে নিজের সন্তানের মতো মানুষ করেছি। নাম দিয়েছি ‘ইমরান খান’। নামের পেছনে মানে আছে, ইমরান খান তো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নাম। তার প্রতি ভালোবাসা থেকেই এই নাম দিয়েছেন বলেও জানান তিনি। ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬.৫ ফুট আর ওজন ১৮০০ কেজি। যার দাম হাঁকা হচ্ছে ৮০ লাখ ৪ হাজার পাকিস্তানি রুপি।

আরও পড়ুন

ইতিমধ্যে টিকটক, ইউটিউব আর ইন্সটাগ্রামে “ইমরান খান”-এর ভিডিওগুলো মিলিয়ন বেশ সাড়া ফেলেছে। পাকিস্তানি হাটে এমন আকর্ষণীয় নাম আর বিশাল গড়নের গরু দেখে মানুষ যেমন বিস্মিত, আর সীমাহীন আনন্দিতও। এ বছর পাকিস্তানের কোরবানির হাটে যদি কোনো ষাঁড়কে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তাহলে সেটা নিঃসন্দেহে এই ইমরান খান। এটি যেন কোরবানির হাটের এক জীবন্ত তারকায় পরিণত হয়েছে পাকিস্তানে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিন্সেস রোজি হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভাবনা

ঝিনাইদহে কৃষক কার্ডের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের কোনটির কি বার্তা?

গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার এমপি হলেন নির্বাচিত বাংলাদেশি ডলি বেগম