ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০৩:০৩ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে রোহান মিয়া নামে এক আড়াই বছরের শিশু পুকুরের পানিতে পরে মারা গেছে। রোহান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আল রাফির ছেলে। আজ শুক্রবার (৩০ মে) দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩০ মে) জুমার নামাজের সময় শিশু রোহান তাদের বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। তার আগে রোহানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে রোহানকে ভাসতে দেখে  পরিবারের লোকজন রোহানকে পানি থেকে তুলে আনেন। কিন্তু ততক্ষণে শিশু রোহানের মৃত্যুবরণ করে।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা