ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০২:৫০ দুপুর

শেরপুরে বসত বাড়িতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বসত বাড়িতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক:  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামে বন্যহাতির আক্রমণে ছুরতন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) ভোররাত ৩টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহত ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাতকুচি এলাকায় বন্যহাতির দল হানা দেয়। এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এসময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এর আগে, গত ২০ মে জেলার ঝিনাইগাতী উপজেলায় হাতির আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫