ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০১:৪৯ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জের চার বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার হয়েছেন গাইবান্ধার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এর হাতে। সাজাপ্রাপ্ত পলাতক এই আসামির নাম তরিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের বাসিন্দা মুঞ্জুল ওরফে মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান, সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মো: নওশের আলী।

র‌্যাব সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ের মায়ামনি হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা