ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০৯:২৭ সকাল

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ২৫ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায়

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের মোকওয়া শহরে মুষলধারে বৃষ্টির পর সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১০ জন। গতকাল বৃহস্পতিবার জরুরি পরিষেবা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে চলেছেন।

 

বুধবার গভীর রাতে ভারি বৃষ্টিপাতের কারণে শহরটির অন্তত ৫০টি বসতবাড়ি প্লাবিত হয়েছে বা ভেসে গেছে। নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক আব্দুল্লাহি বাবা-আরাহ জানান, ‘তীব্র স্রোতের পানি ৫০টিরও বেশি আবাসিক ঘর ও সেগুলোর বাসিন্দাদের ভাসিয়ে নিয়ে গেছে।’ উদ্ধারকারীরা এবং স্বেচ্ছাসেবীরা এখনো নিখোঁজদের খোঁজে কাজ করে চলেছেন। এ সময় এক নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নাইজেরিয়ায় বর্ষাকালে বন্যা দেখা দেয়। এসব বন্যার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলপথের ওপর গৃহনির্মাণ এবং নালা ও আবর্জনা ফেলা।

আরও পড়ুন

নাইজেরিয়ান আবহাওয়া সংস্থা ইতোমধ্যেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সময়ে নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে ১৫টিতে আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছিল।

এর মধ্যে নাইজার রাজ্যও রয়েছে। ২০২৪ সালে দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়, যেখানে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং ১২ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা