ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ০৫:৩২ সকাল

বৃষ্টির দিনে থাকুক আচারি ভুনা খিচুড়ি

সংগৃহিত,বৃষ্টির দিনে থাকুক আচারি ভুনা খিচুড়ি

উপকরণ: পোলাওয়ের চাল ৩ কাপ, মুগ ডাল দেড় কাপ, শর্ষের তেল আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, টমেটোকুচি আধা কাপ, থেঁতলানো রসুন ৭–৮টি কোয়া, এলাচি ৪টি, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি, দারুচিনি ২টি, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, আস্ত জিরা ১ চা-চামচ ফোড়নের জন্য, আস্ত শর্ষে ১ চা-চামচ ফোড়নের জন্য, আস্ত লাল মরিচ ৩টি, যেকোনো আচার ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৮-১০টি, গরম পানি ৮ কাপ।


প্রণালি: মুগ ডাল সামান্য ভেজে নিন। ডালের রং একটু পরিবর্তন হলে নামিয়ে নিন। ১ ঘণ্টা ভিজিয়ে রাখা ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে আস্ত শর্ষে, জিরা ও আস্ত মরিচের ফোড়ন দিন। এবার থেঁতলানো রসুন, পেঁয়াজকুচি, আদাকুচি ও গরমমসলা কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজে বাদামি রং চলে এলে আদা ও রসুনবাটা দিয়ে দিন। একটু নেড়ে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিন। মসলা ভালো করে কষিয়ে চাল ও ডাল দিয়ে দিন। চাল ও ডাল ভালো করে নেড়েচেড়ে ভাজুন। ফুটন্ত গরম পানি দিন।

আরও পড়ুন

বলক উঠলে আস্ত কাঁচা মরিচ ও আচার দিন। মাঝারি আঁচে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে আবার ৫ মিনিটের জন্য দমে রাখুন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে গভীর রাতে মুরইল বাজারে ভয়াবহ আগুন

ইরান মার্কিন সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

বগুড়ার ধুনটে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

ক্ষোভে প্রতিরোধে উত্তাল ছিলো একাত্তরের ৫ মার্চ

বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের