ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০৪:৫২ দুপুর

নওগাঁর রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মীভূত

নওগাঁর রাণীনগরে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মীভূত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মীভূত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজনন সময় চলছে।

এরই মধ্যে উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযানে প্রায় আড়াই লাখ টাকা দামের ১হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। এরপর বিলের পাশে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, রাণীনগর থানার এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা