ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০২:০৩ দুপুর

বগুড়ায় তিন ফেন্সিডিল কারবারির জেল

বগুড়ায় তিন ফেন্সিডিল কারবারির জেল

কোর্ট রিপোর্টার : বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত তিন ফেন্সিডিল কারবারির দুই বছর করে সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো-জেলার দুপচাঁচিয়া উপজেলার বিশা গ্রামের মৃত গায়েন মন্ডল ওরফে বুধোর ছেলে ইদ্রিস আলী (৫৮), ছয়মুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৫০) ও নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (২৮)। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ইদ্রিস আলী জামিনে গিয়ে পলাতক আছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের বিশাগ্রামের ইদ্রিস আলীর বাড়ি ঘেরাও করে র‌্যাব-১২’র সদস্যরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস আলী পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা ওই বাড়িতে উপস্থিত নাজমুল হোসেন ও রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে ইদ্রিস আলীর ঘরের দু’টি চটের বস্তায় রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। জব্দকৃত ফেন্সিডিল ও আসামিদের দুপচাঁচিয়া থনায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জন্নাত নীলা এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার দাষ বিশু, এড. পলাশ মহমুদ ও এড. কামরুজ্জমান সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

আজ কাজ পাবো তো! কাজের সন্ধানে অপেক্ষায় হাজারো শ্রমিক