ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০২:০০ দুপুর

অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয় : তারেক রহমান

ছবি : সংগৃহীত,অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয় : তারেক রহমান

জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।


তারেক রহমান বলেন, গত ১০ মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ কারণে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যে কারণে অর্থনীতি, বিশেষ করে বিনিয়োগ বাড়ছে না। কলকারখানা বন্ধের উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা কথা বলার সুযোগ পাচ্ছে না।
 
তিনি বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়৷
 
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,
 
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি নেই। কিন্তু সময়ক্ষেপণ নিয়ে রাজনৈতিক দলসহ সবার আপত্তি আছে। সংস্কার শেষে যদি ইতিবাচক হয় সরকার তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে, বিএনপি সেই দাবি জানিয়েছে। তবে সংস্কার বিষয়ে সবাই একমত হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব।
 

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অবিলম্বে দ্রুত নির্বাচনের তারিখ ও দিনক্ষণ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এখানে সরকারের হারা বা জেতার কোনো ইস্যু নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬

চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

দিনাজপুর শিক্ষাবোর্ড বাংলা প্রথম পত্রে ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত একজন বহিষ্কার

যুবশক্তির পদ ছাড়লেন ডা. জাহিদুল