ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০৯:৩২ সকাল

লঘু চাপের প্রভাবে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

লঘু চাপের প্রভাবে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক:  বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে সাগরে তিন নম্বর এবং নদীপথে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এ কারণে আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই বরিশালের আভ্যন্তরীণ ১৮টি রুটে এম এল টাইপের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।  

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মিলন হাওলাদার জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় তিন নম্বর সমুদ্র সংকেত ও দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টা পর্যন্ত ৩৯ পয়েন্ট ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আরও পড়ুন

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় বরিশালসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন স্থানে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একইভাবে বরিশালসহ জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’