ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মে, ২০২৫, ০৯:২৮ সকাল

পদ্মা নদী উত্তাল; পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ রুট বন্ধ

পদ্মা নদী উত্তাল; পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ রুট বন্ধ

নিউজ ডেস্ক:  পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে লঞ্চ চলাচল।


বৃহস্পতিবার (২৯ মে) বেলা দেড়টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, সকাল সাড়ে ৮ থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

আরও পড়ুন

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

পান্না লাল নন্দী জানান, বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় সকাল সাড়ে ৮ থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। বর্তমানে নদী কিছুটা উত্তাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল