ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০৪:১৪ দুপুর

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’

রাইসা খান

বিনোদন ডেস্ক ঃ ঈদ উপলক্ষে প্রকাশ হলো তারেক আনন্দের কথায় রাইসা খানের কণ্ঠে ‘সন্ধ্যা নেমে আসুক’ গানের মিউজিক ভিডিও। ‘আমার চঞ্চলও মন উড়ছে আজ বসন্তের হাওয়ায় উতলা হয়ে দেখছি তোমায় ভর দুপুর বেলায় তোমার মিষ্টি কথায় প্রাণটা আজ ভিজুক থাকো পাশে বসে সন্ধ্যা নেমে আসুক।

এমন রোমান্টিক কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। প্রকাশ হয়েছে রাইসা খানের ইউটিউব চ্যানেল থেকে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশেদ রানা।

রাইসা খান বলেন, সুন্দর কথা ও সুরের গান। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের। সুরকার ও সংগীত পরিচালক সজীব দাস বলেন, তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে অনেক গান করেছি। গানের কথা পাওয়ার পর মিষ্টি একটি সুর করার চেষ্টা করেছি। রাইসা ভালো গেয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন।

আরও পড়ুন

গীতিকার তারেক আনন্দ বলেন, আমার কথার আরও একটি ভালো গান সৃষ্টি হলো। ভালো কথার গান যখন সুন্দর হয়ে যায়, তখন অন্যরকম প্রশান্তি কাজ করে। গানটি শুনতে পারেন একবার। ভালো লাগতে পারে আপনাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা