ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০৪:১১ দুপুর

বগুড়ার শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

বগুড়ার শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সোহরাব হোসেন (৩২) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই বিকাশ কর্মী বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌরশহরের হাজীপুর মডেল মসজিদের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ৯টার দিকে শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামক একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে সোহারাব হোসেন মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় শেরপুর মডেল মসজিদের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করলে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যায়। তখন ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি