ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০৩:২৪ দুপুর

বগুড়ার কাহালুতে ভিডাব্লিউবি প্রকল্পের ৪ হাজার ৮০ কেজি চাল উদ্ধার

বগুড়ার কাহালুতে ভিডাব্লিউবি প্রকল্পের ৪ হাজার ৮০ কেজি চাল উদ্ধার, ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলা থেকে সরকারি ভিডাব্লিউবি(ভার্নাবেল ওয়েমেন্স বেনিফিট) প্রকল্পের ৪ হাজার  ৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা (ডলি) উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের সামনে একটি ফার্ম থেকে উল্লেখিত পরিমান চাল উদ্ধার করার পর তা কাহালু থানায় এনে জমা রাখা হয়েছে। চালগুলো ওই ফার্মে সাতরুখা গ্রামের আব্দুল বাকির ছেলে বকুলের হেফাজতে ছিল বলে প্রশাসন সূত্রে জানা যায়।

উদ্ধারকৃত চালে মধ্যে ৬০ কেজি(চালসহ) ওজনের বস্তা ছিল ৫৮ টি এবং ৩০ কেজি ওজনের বস্তা ছিল ২০ টি। এছাড়া ৩০ কেজি ওজনের চাল ভর্তি ১০টি বস্তা ছিল সরকারি সীল সম্বলিত। তবে চাল উদ্ধারের সময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। বর্তমানে চালগুলো কাহালু থানা হেফাজতে রয়েছে।

উল্লেখ্য সরকারি ভিডাব্লিউবি প্রকল্পের এ চাল মহিলা অধিদপ্তরের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মহিলাদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী