ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০৩:২০ দুপুর

ঢাকায় নৃত্যাঙ্গন আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার নৃত্যশিল্পী সোহাগ সন্মাননা পেলেন

ঢাকায় নৃত্যাঙ্গন আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার নৃত্যশিল্পী সোহাগ সন্মাননা পেলেন, ছবি : দৈনিক করতোয়া

নৃত্যাঙ্গন ঢাকা আয়োজিত আন্তর্জাতিক নৃতা দিবস উপলক্ষে ঢাকা শিশু একাডেমী মিলানায়তনে আজ বুধবার সন্ধ্যা ৬ টায় সংগঠনের সভাপতি আতিকুর রহমান উজ্জলের সভাপতিত্বে  আলোচনা, নৃত্যানুষ্ঠান ও  গুণি নৃত্য শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর ও ছায়ানটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা : সারোয়ার আলী। এ ছাড়াও অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত নৃত্য শিল্পী আমানুল হক, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক  সাজু আহমেদ, বিশিষ্ট নৃত্য শিল্পী সোহেল রহমান, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের সভাপতি নাসর ইকবাল প্রমুখ।

অনুষ্ঠানে  নৃত্যানঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণি নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালকদের সম্মাননা প্রদান করা হয়। রাজশাহী বিভাগে  নৃত্যানঙ্গনে বিশেষ অবদানের জন্য  আমরা ক’ জন শিল্পী গোষ্ঠীর নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মো: মাহাবুব হাসান সোহাগ, ঢাকা বিভাগ  তামান্না তাবাসসুম মৌরী ও  গোলাম মোস্তফা ববি, সিলেট বিভাগে নীলাঞ্জনা জুই, খুলনা বিভাগে এনামুল হক বাচ্চু, বরিশাল বিভাগে মোঃ মুরাদ জামান, চট্টগ্রাম বিভাগের স্বপন বড়ুয়া কে সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন

সম্মাননা প্রদান শেষে শিল্পীদের একক ও দলীয়  পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নুসরাত জাহান রুহি। খবর বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী