ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০৩:১১ দুপুর

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রাম এ ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বক্তারপুর গ্রামের পাশে হাওরের উঁচু এলাকায় ধান কাটছিলেন ফজল হক। আমির হোসেন তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, হাওরে বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি