ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ০২:২৩ দুপুর

পাবনার সাঁথিয়া পৌরসভার সরকারি রাস্তার বেহাল দশা

পাবনার সাঁথিয়া পৌরসভার সরকারি রাস্তার বেহাল দশা,ছবি : দৈনিক করতোয়া

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : সঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাসটার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচল ও মাঠ থেকে ফসল আনতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। এ থেকে পরিত্রান পেতে সাথিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর আবেদন করেও তাদের কাঙ্খিত আশা প্রতিফলন ঘটেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বাসটার্মিনাল হতে ইসহাকের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের কাজ করেছে ২০২৩ সালে। বাকি প্রায় ৫০০ গজ রাস্তাটির কাজ না করায় এ দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর।

আব্দুল আলিম জানান, সরকারি রাস্তাটি দিয়ে আমরা মাঠ থেকে ধান, গম, পেঁয়াজ, মরিচ, পাট আনা নেওয়া করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্ট হয়ে যায়। গত ২০২৩ সালে নতুন বাস টার্মিনাল হতে ইসহাকের বাড়ি পর্যন্ত আরসিসি করা হয়। বাকি প্রায় ৫০০ গজ রাস্তা করার জন্য মেয়র মাহবুবুল আলম বাচ্চু গত ২০২৪ সালে সার্ভেয়ার দ্বারা জরিপ করেন। গত ৫ আগস্ট সরকার পতনের সাথে মেয়র এর পতন ঘটে। ফলে রাস্তাটির আর কোন কাজ হয়নি। আমরা বর্তমান মেয়রের দায়িত্বরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  বরাবর আবেদন করেছি। দ্রুত সময়ে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ করার দাবি করছি।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা জানান, আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল