ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ১১:৫৬ দুপুর

মেট্রো স্টেশন থেকে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টা ,যুবককে আটক

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম

রাজধানীর পল্লবী মেট্রো স্টেশন থেকে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়। পরে পল্লবী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।গতকাল মঙ্গলবার (২৭ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।

‎আজ বুধবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (এডমিন) সোহেল চৌধুরী।

আরও পড়ুন

 

‎ ‎তিনি জানান, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট ক্রয় করার চেষ্টাকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

‎ আসন্ন‎ ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী