ভিডিও মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ মে, ২০২৫, ১২:৪৪ দুপুর

বগুড়ায় শিবির নেতা রুহানী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় শিবির নেতা রুহানী হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার অন্যতম আসামি পলাশ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৭ মে) সকালে শহরের নবাববাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পলাশ ইসলাম শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়া এলাকার মৃত নুর আলম টুকুর ছেলে এবং রুহানি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

তিনি আরও জানান, বিগত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানীকে খুন করা হয়। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসি জানান, আসামি পলাশ ইসলাম দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আসামিকে আদালতে পাঠানো হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বৃন্দাবনপাড়া এলাকার শিমুল হত্যা মামলার আসামিও এই পলাশ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে খোলা বাজারে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে ৪২ হাজার ২৯৮ ভোট বাতিল

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির শ্রমিক সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বগুড়ায় টিসিবি’র ট্রাক সেল কার্যক্রম শুরু মিলছে তেল-চিনি-ডাল-ছোলা ও খেজুর

মিজানুর রহমান মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীবাসীর আনন্দ, মিষ্টি বিতরণ

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল