ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ২৩ জনকে 'পুশ ইন' করেছে বিএসএফ
ভূূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূূরুঙ্গামারী সীমান্ত দিয়ে আরও ২৩ বাংলাভাষী নারী-পুরুষকে ঠেলে দিয়েছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার ভোরে সীমান্তের তিনটি স্থান দিয়ে বিএসএফ জোরপূর্বক এদের বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দিলে বিজিবি তাদের আটক করে।
জানাগেছে, চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ও কচাকাটা কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশের বাসিন্দা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে বাবুরহাট সীমান্ত দিয়ে ৬ জন পুরুষ, ২ জন নারী, সোনাহাট সীমান্ত দিয়ে ৫ জন পুরুষ, ৩ জন নারী এবং কচাকাটা কেদার সীমান্ত দিয়ে ২ জন পুরুষ, ৫ জন নারীকে ঠেলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে এ সীমান্ত দিয়ে দু’দফায় ২৬ নাগরিককে বিএসএফ বাংলাদেশে ঠেলে দিয়েছিলো। এরমধ্যে ভারতীয় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা, চট্র্রগ্রাম ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ছিলো। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে ঠেলে দেবার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774517291.jpg)



_medium_1774464518.jpg)


