ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মে, ২০২৫, ১২:৫২ দুপুর

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, আ’লীগ নেতা গ্রেফতার

সাইফুল ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: দৈনিক করতোয়া ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাইফুল ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।  

সাইফুল ইসলাম উপজেলার পাঁচথুপি গ্রামের হবিবর রহমানের ছেলে। সে চৌকিবাড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার এসআই মোহাম্মাদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫