ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মে, ২০২৫, ১১:০৮ দুপুর

দুপুরে মাছ শিকারে গিয়ে পরের দিন নদীতে নারীর লাশ উদ্ধার

দুপুরে মাছ শিকারে গিয়ে পরের দিন নদীতে নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদীতে মাছ শিকারে গিয়ে রওশানারা বেগম (৪৫) নামে এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রওশানারা ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার (২৬ মে) বিকেল ৪টায় ওই নদীতে মাছ শিকারে যান রওশানারা। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে খুঁজতে থাকেন তার পরিবার ও  স্থানীয়রা। রাতে তার সন্ধান না মিললেও সকাল ১০টায় নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার হাতে জালের দড়ি বাধা ছিল। 

আরও পড়ুন

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, নারী জেলের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা