ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ মে, ২০২৫, ০৫:০৪ সকাল

ঢাবির সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

ঢাবির সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮, ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার (২৭ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো একটি ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো ওই ক্ষুদেবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এর আগে সোমবার (২৬ মে) সাম্য হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামি মো. রিপন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দিকে আদালত সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর এবং সুজন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ মে সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি