বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যের ১০ বছরের কারাদন্ড
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আন্তঃজেলা ডকাত দলের চার সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড এবং ডাকাতিকালে মৃত্যুর ভয় দেখানের দায়ে ৭ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ মে) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিদের উভয় ধারার সাজা একত্রে চলবে মর্মে রায়ে বলা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো-নাটোরের সিংড়া উপজেলার হিজলীর মৃত আক্কাস আলীর ছেলে শরিফুল ইসলাম শরিফ, সিংড়া গোডাউন পাড়ার গোলাম মোস্তফার ছেলে মো. সুজন, বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম মধ্যপাড়ার মৃত আফতাব হোসেন ওরফে আতাবের ছেলে বুলবুল হোসেন ও দুর্গাপুর মন্ডলপাড়ার মৃত তহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম সখিন। এই মামলার অপর ৯ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার কৃঞ্চপুরের ব্যবসায়ী আলহাজ হাফিজার রহমানের ক্রয়কৃত ৪ লাখ ৫১ হাজার ৩৯০ টাকা মূল্যের ২৬৩ বস্তায় ৫২৬ মণ ধান নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতুনী হাট থেকে ট্রাকযেগে (ঢাকা মেট্টো ট-১৪-৩৩১৬) শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। ধানবোঝাই ট্রাকটি বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাবুর বাগান নামক স্থানে পৌঁছলে ডাকাতদল মাইক্রোবাস নিয়ে ট্রাকের গতিরোধ করে ট্রাক চালক ও হেলপারকে মৃত্যুর ভয় দেখিয়ে হাত-মুখ বেঁধে ফেলে রেখে ট্রাকটি এবং চালক হেলপারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনএ ব্যাপারে ওই ব্যবসায়ী হাফিজার রহমান বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. কেএম হুমায়ন কবির এবং আসামি পক্ষে এড. লুৎফর রহমান, এড. শরিফুল ইসলাম হিরা ও এড. চান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774464140.jpg)
_medium_1774471188.jpg)