ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মে, ২০২৫, ০২:৩০ দুপুর

  চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

  চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আঙুলে চিড় ধরায় বালাদেশের হয়ে পাকিস্তান সফরে থাকছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।  বাম হাতের বুড়ো আঙুলে চোট পান মুস্তাফিজ।আজ এক বিবৃতি দিয়ে তার ছিটকে যাওয়ার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পরীক্ষার পর জানা গেছে তার আঙুলে চিড় রয়েছে। এ জন্য কমপক্ষে দুই সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। আর বিশ্রামের অর্থ পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না ২৯ বছর বয়সী পেসারের। 

মুস্তাফিজের চোটের বিষয়ে জাতীয় দলের দেলোয়ার হোসাইন সিভা বলেছেন, ‘ আইপিএলের শেষ ম্যাচে মুস্তাফিজ বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। তাতে চিড় ধরা পড়েছে। পুনর্বাসনের জন্য তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। দুই থেকে তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

আরও পড়ুন

মুস্তাফিজ ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। এর আগে চোটের কারণে ছিটকে যান সৌম্য সরকারও। বাঁহাতি ব্যাটারের বদলে দলে জায়গা পান মেহেদী হাসান মিরাজ। আগামী ২৮ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে লাহোরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া