ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মে, ২০২৫, ০২:১৪ দুপুর

মঙ্গলবার থেকে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে 

ছবি : সংগৃহিত,মঙ্গলবার থেকে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে 

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৬ জুন যেসব যাত্রী ভ্রমণ করতে চান তাদেরকে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) টিকিট কিনতে হবে। একই সঙ্গে ঈদে বাড়ি ফেরার অগ্রিম টিকিট বিক্রিও শেষ হবে এই দিন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ পরবর্তী ফেরত যাত্রার টিকিট ৩০ মে থেকে বিক্রি শুরু হবে। সেদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

আরও পড়ুন

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ