ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মে, ২০২৫, ০১:০৯ দুপুর

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত,দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৬ মে) মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন স্নেকের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা একথা জানান। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে।


ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানকে হেয় করতে সংখ্যালঘু নির্যাতনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে। সারা বিশ্বের সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে সংখ্যালঘু ইস্যুতে সরেজমিন প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে এশিয়া ও বৈশ্বিক গণমাধ্যমে চরমপন্থি ইসলামিস্টদের অন্দোলন বলে চিত্রিত করার চেষ্টা চলছে, আমরা দেশের ১৭ কোটি মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

এসময় ড. ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনের চিত্র তুলে ধরে দ্রুত তাদের প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন। স্টিফেন স্নেকের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক