ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মে, ২০২৫, ০২:৪৪ দুপুর

বলিউডে ফের দুঃসংবাদ!

মাত্র ৫৪-য় প্রয়াত সালমন খানের সহ-অভিনেতা মুকুল দেব

মাত্র ৫৪-য় প্রয়াত সালমন খানের সহ-অভিনেতা মুকুল দেব

বিনোদন ডেস্ক ঃ বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। বয়স মাত্র ৫৪ বছর!

খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মুকুলের মৃত্যুর খবর সমাজমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। রাহুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। সদ্যপ্রয়াত অভিনেতার বন্ধুরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাঁর বাড়িতে। মনোজের মতোই রাহুলের এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।” বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা-- সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তাঁর। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে অভিনয় করে মুকুল আলাদা করে নজর কেড়েছিলেন দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। সব ক’টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি