ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মে, ২০২৫, ০১:২৮ দুপুর

নতুন মৌসুম শুরুর আগে পাকিস্তান ক্রিকেটের কোচিং স্টাফে রদবদল

নতুন মৌসুম শুরুর আগে পাকিস্তান ক্রিকেটের কোচিং স্টাফে রদবদল

স্পোর্টস ডেস্ক : দলের ব্যর্থতা যেন পিছু ছাড়ছেনা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের।  অধিনায়কত্বের পাশাপাশি এবার কোচিং স্টাফেও ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেটে বোর্ড (পিসিবি)। সমর্থকদের চাপের প্রেক্ষিতে নতুন মৌসুম শুরুর আগে দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ আন্তর্জাতিক কোচদের।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলি নফকেকে নিয়োগ দেওয়া হয়েছে দলের নতুন বোলিং কোচ হিসেবে। তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট এবং বিগ ব্যাশ লিগের ব্রিসবেন হিটের সঙ্গে কাজ করেছেন।

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ হানিফ মালিককে ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে। তরুণ ব্যাটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার, এবং তিনি টেকনিক্যাল দিক দিয়ে অত্যন্ত দক্ষ কোচ হিসেবে পরিচিত। 

আরও পড়ুন

এর আগে, মাইক হেসনকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি।

এই রদবদলের অংশ হিসেবে সহকারী কোচ আজহার মাহমুদকে কোচিং স্টাফ থেকে সরিয়ে দিয়েছে পিসিবি।
সাবেক এই অলরাউন্ডার বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ভূমিকায় দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার কোচিংয়ে কিছু সাফল্য এলেও, পিসিবি নতুন নেতৃত্বের অধীনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল