ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৫:৩৭ বিকাল

গরুর লাম্পি রোগ

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর হিলিতে গরুর খামারে ছড়িয়ে পরেছে লাম্পি রোগের প্রার্দুভাব। গত দুই মাস ধরে উপজেলার বিভিন্ন খামারে আক্রান্ত হচ্ছে গবাদি পশু। ভুক্তভুগিরা বলছেন, গরুর শরীরে হঠাৎ করে দেখা দেয় গুটি সেই সাথে ফুলে উঠে গলা ও পা আর ক্ষতস্থান থেকে খসে পড়ে মাংস।

তেমন কোন প্রতিষেধক না থাকায় গত দেড় মাসে আক্রান্ত হয়েছে ৫শ’ থেকে ৭শ’টি গরু। এছাড়া মারা গেছে অন্তত পঁচিশ থেকে ত্রিশটি গরু। কোরবানি ঈদের আগে এ রোগের আক্রমনে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ছোট বড় খামারিরা।

উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামের খামারি কামরুজ্জামান বলেন, সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের অনেক স্বপ্ন থাকে কিন্তু গরুর এই লাম্পি রোগের জন্য বর্তমানে আমরা ক্ষতিগ্রস্ত। হিলি পৌরসভার মুহাড়া পাড়া এলাকার খামারি মোস্তাকিন হোসেন বলেন, কোরবানির জন্য গরু প্রস্তুত করছিলাম হঠাৎ করে আমার একটি গরুর লাম্পি রোগ দেখা দেয়। এরপর আমি প্রাণিসম্পদ হাসপাতালে যোগাযোগ করে গরুর চিকিৎসা করাই, ভ্যাকসিন দিই তবুও গরুটিকে আমি বাঁচাতে পারিনি।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের কাগজে কলমে লাম্পি রোগে মারা যাওয়া গরুর সংখ্যা মাত্র দুইটি আর আক্রান্তের সংখ্যা দেড়শ। তবে সংক্রমণ রোধে গোয়াল ঘরে মশা মাছি নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রান্ত গরু আলাদা রাখার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।

আরও পড়ুন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, গত তিনমাস আমরা ব্যাপক আকারে উপজেলার বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ নানাভাবে মানুষকে সচেতন করে আসছি ও প্রয়োজনীয় ভ্যাকসিন বিতরণ করেছি।

যারা তাদের গরুকে ভ্যাকসিন দেয়নি তাদের গরুই এরোগে আক্রান্ত হয়েছে বেশি। আসন্ন কোরবানি ঈদে এবার হিলিতে প্রস্তুত করা হয়েছে ষোল হাজার গবাদি পশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ