ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০১:২৬ দুপুর

সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকার বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের (মানি লন্ডারিং) অভিযোগ আনা হবে।

আজ শনিবার (২৪ মে ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, তৌফিকা করিমের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ায় মামলার প্রক্রিয়া চলছে।

অনুসন্ধানের ভিত্তিতে দুদক বলছে, তৌফিকা করিমের নামে ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য মিলেছে। কিন্তু বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে ২ কোটি ৬২ লাখ ৭ হাজার টাকার।

আরও পড়ুন

এছাড়া তৌফিকা করিমের নামে থাকা ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ২০১ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ১৭২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল তৌফিকা করিমের ৩৭ ব্যাংক হিসাবে থাকা ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা