ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মে, ২০২৫, ০৩:৪৮ দুপুর

রাজশাহীর পুঠিয়ায় নাতির সাথে অভিমান করে দাদির আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় নাতির সাথে অভিমান করে দাদির আত্মহত্যা। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় লাউ বিক্রিকে কেন্দ্র করে নাতির সাথে অভিমান করে বৃদ্ধা দাদি তানজিলা বেগম (৭৫) আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার চক জামিরা গ্রামে এই ঘটনা ঘটে। তানজিলা বেগম বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত আ: সালামের স্ত্রী বলে জানা গেছে।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: সুমন কাদেরী জানান, গতকাল বৃহস্পতিবার ২ টি লাউ বিক্রিকে কেন্দ্র করে নাতির সাথে কথা কাটাকাটি হয়। সেই রাতেই কোন এক সময় তার বাড়ির গরুর গোয়াল ঘরের তীরের সাথে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন

আজ শুক্রবার (২৩ মে) সকাল বেলা পরিবারের লোকজন তাকে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পারিবারিকভাবে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ