ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মে, ২০২৫, ০৩:৩০ দুপুর

চাঁদপুরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

চাঁদপুরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

নিউজ ডেস্ক:   চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামে ঢালী বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।

মন্টু ঢালীর ছেলে আল-আমিন বলেন, “ধারণা করা হচ্ছে, আর্থিংয়ের সমস্যা থেকে বসতঘর আগেই বিদ্যুতায়িত হয়েছিল। সকালে আনোয়ার খান আমাদের বাড়িতে নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে এসেছিলেন। চলে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুতায়িত হন। দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।’’

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা