ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মে, ২০২৫, ০৪:৫৮ সকাল

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

সংগৃহিত,ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজায় আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন।

আরও পড়ুন


যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা