ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ মে, ২০২৫, ০২:১১ দুপুর

কারিকুলাম পরিবর্তন করে শিক্ষাব্যবস্থা থেকে বৈষম্য দূর করতে হবে -জিএম সিরাজ

কারিকুলাম পরিবর্তন করে শিক্ষাব্যবস্থা থেকে বৈষম্য দূর করতে হবে -জিএম সিরাজ, ছবি সংগৃহীত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলার ধুনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শাখা খোলা ও শিক্ষার গুণগত মনোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম মাহবুব প্যারিসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীনের পর বাংলা ভাষা অনেক পিছিয়ে গেছে। শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে শিক্ষাব্যবস্থা এমন করতে হবে যেন বৈষম্য না থাকে। যার অর্থ আছে শুধু সেই লেখাপড়া করবে তা নয় বরং যার অর্থ নেই তাকেও লেখাপড়ার সুযোগ দিতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান। সহকারী শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রজমান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হাসান, এসআর গ্রুপ’র এমডি আসিফ সিরাজ রব্বানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম, মাওলানা আব্দুল হাই প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির