ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ মে, ২০২৫, ০৭:৪৭ সকাল

রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা নয়, ড. খলিলুরের পদত্যাগ দাবি করছি : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।

রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই তাই অতিদ্রুত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২২ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, কিছু কিছু উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছে। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। তাই অতিদ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি। 
এ সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি। রিজভী বলেন, এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জণগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ