ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মে, ২০২৫, ০৫:০৬ বিকাল

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীন পরিবারের বাড়িঘর উচ্ছেদ করে অবৈধভাবে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামে ৮ একর ৭৯ শতাংশ সরকারি সম্পত্তি ও একটি পুকুর রয়েছে। ওই পুকুরের পাড়ে ১০টি ভূমিহীন পরিবার বসবাস করতো। এ অবস্থায় তিন বছর আগে বিগত সরকারি দলের নাম ভাঙিয়ে শাহীন আলম ভুয়া কাগজপত্র তৈরি করে পুরো সরকারি সম্পত্তি বেদখল করে। পরিবারগুলো ১৯ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। তারা শাহীনের কাছ থেকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে ভূমিহীনদের পুনর্বাসনের দাবি করেন।

এ বিষয়ে শাহীন আলম বলেন, আমার বাব-দাদার সম্পতি ভুলক্রমে খাস খতিয়ানভুক্ত হয়েছিল। আইনী প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্র ঠিক করে জায়গা বুঝে নিয়েছি। অবৈধভাবে কোন সরকারি সম্পত্তি দখল করা হয়নি। স্থানীয় একটি মহল আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ