ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মে, ২০২৫, ০১:৪৪ দুপুর

পুশ ইন করা সকল ভারতীয় নাগরিককে ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহিত,পুশ ইন করা সকল ভারতীয় নাগরিককে ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পুশ ইন করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।সমসামিয়ক ইস্যুতে বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

 
উপদেষ্টা বলেন, ‘পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি।’
 
আওয়ামী লীগের সময়ে স্বাক্ষরিত ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
 

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।’
 
প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
সাম্প্রতিক সময়

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ