ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মে, ২০২৫, ১২:৩৫ দুপুর

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে পতিত আওয়ামী লীগপন্থি (কার্যক্রম নিষিদ্ধ) ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করে ফুলছড়ি থানা পুলিশ।

আটকরা হলেন- কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও পতিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল এবং এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা চলছিলো। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পতিত আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের মাঝে।

আরও পড়ুন

পরে সভা শেষে পতিত আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেফতারের দাবি জানান। পরে ফুলছড়ি থানা পুলিশ ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা