ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মে, ২০২৫, ১১:৫৪ দুপুর

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের গোলাগুলি

নিউজ ডেস্ক:   কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মৌলভী জাবের (৩০) নামে এক ব্যক্তি। তিনি ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি (নেতা) সৈয়দ মিয়া।

গুলিবিদ্ধ মৌলভী জাবের (৩০) নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের জকির আহমদের ছেলে।

আরও পড়ুন

রোহিঙ্গা মাঝি (নেতা) সৈয়দ মিয়া জানান, রাতে ক্যাম্পে ডাকাত নুর কামাল ও মৌলভী জাবের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। এ সময় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন। দলের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। মৌলভী জাবের নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ