ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মে, ২০২৫, ০৭:৫০ সকাল

পাকিস্তানে স্কুলবাসে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ৫

পাকিস্তানে স্কুলবাসে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ৫, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।

বুধবার (২১ মে) সকালে বেলুচিস্তানের খুজদার জেলায় এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম ডন। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে চার শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩৮ জন, যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

পাক আইএসপিআর বিবৃতিতে বলেছে, ‘ভারতের পরিকল্পনার অংশ হিসেবে বেলুচিস্তানে তার প্রতিনিধিদের দ্বারা পরিচালিত আরেকটি কাপুরুষোচিত ও ভয়াবহ হামলা হলো। যার লক্ষ্যবস্তু করা হয়েছে খুজদারের নিরীহ স্কুলগামী শিশুদের।’ মিডিয়া শাখা আরও জানায়, যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এই জঘন্য ও কাপুরুষোচিত কাজের মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেয়ার জন্য ভারত কাজ করছে।

আরও পড়ুন

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, যারা নিরীহ শিশুদের লক্ষ্য করে আক্রমণ করে তাদের কোনও ছাড় দেওয়া উচিত নয়। শত্রুরা নিরীহ শিশুদের ওপর আক্রমণ করে বর্বরতা প্রদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি