ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মে, ২০২৫, ০২:১০ দুপুর

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টে’র নির্মাতা কাজল আরেফিন অমি

নির্মাতা কাজল আরেফিন অমি

বিনোদন ডেস্কঃ বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গতকাল রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের মুখ দেখেন এ পরিচালক।

এর আগে ২২ এপ্রিল ছিল এই নির্মাতার বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দেন তারা বাবা-মা হতে যাচ্ছেন।
সন্তানের নাম প্রকাশ না করে অমি বলেন, ‘পুত্রসন্তানের বাবা হয়েছি। সবাই তার জন্য দোয়া করবেন।’

 

এর আগে প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।’

আরও পড়ুন

প্রসঙ্গত, গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক