ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৫, ১২:২১ দুপুর

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড 

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই নারীসহ ৩ জনের মৃত্যুদণ্ড 

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা ভৈরবে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।  


মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শাফিল উদ্দিনের ছেলে মো. সুমন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের কাইয়ুম সরকারের স্ত্রী মোছাম্মৎ সেলিনা বেগম এবং একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে শোভা।

অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে সেলিনা বেগম উপস্থিত ছিলেন। অন্য দুই আসামি পালাতক।

আরও পড়ুন

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে কলেজের গেটে দুষ্কৃতকারীরা ছুরিকাকাঘাতে আহত করে। এলাকাবাসী তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে যান। সেখানকার চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন নিহতের বাবা শামছুদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় নাম না জানা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ মামলাটি তদন্তের সময় চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। 

২০০৮ সালের ৩০ মে ভৈরব থানার এসআই আ. আজিজ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিট দাখিলের পর এক আসামির মৃত্যু হয়। দীর্ঘ শুনানির পর আজ মঙ্গলবার তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক