ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৫ ১২:১৫ পিএম

সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত

সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে

সিলেটে ট্রাকচাপায় নাইম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাইম শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।’

নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনির জোড়া গোলে নাচছে ব্রাজিল

ভিনির গোলে ৭ মিনিটেই লিড নিয়েছে ব্রাজিল

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের