ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মে, ২০২৫, ০৯:৪৪ সকাল

একই মঞ্চে সম্মাননা পেলেন তারকা দুই বোন

সম্মাননা পেয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘সম্পূর্ণা বাংলাদেশ’ সংগঠনের আয়োজনে গত ১৮ মে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় তৃতীয়বারের মতো হয়েছে ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে একই মঞ্চে সম্মাননা পেয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার বোন মালাইকা চৌধুরী।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘যে কোনো সম্মাননা প্রাপ্তি অনেক গৌরবের। কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ব আরও বেড়ে গেল। সম্পূর্ণা বাংলাদেশের আয়োজনটি অসাধারণ ছিল। এই আয়োজনে আমাকে ও আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত হয়েছি। সম্মাননা পেয়ে ভালো লাগছে’। মালাইকা চৌধুরী বলেন, সম্মাননা মানে কাজের স্বীকৃতি। এই স্বীকৃতি একই মঞ্চে বোনের সঙ্গে পেয়ে আরও ভালো লাগছে। অভিনয় ক্যারিয়ার বেশি দিনের নয়। এই অল্প সময়ের মধ্যে দর্শকের যে ভালোবাসা পেয়েছি তা অকল্পনীয়। আগামী চলার পথে সবার সহযোগিতা চাই। সবার কাছে দোয়া চাই। আগামীতে যেন আরও ভালো কিছু কাজ উপহার দিয়ে দর্শক মন জয় করতে পারি।’

আরও পড়ুন

মেহজাবীন-মালাইকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে সম্মাননা পেয়েছেন কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল, তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, মডেল অভিনেত্রী ও আইনজীবী, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরকে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল