ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ মে, ২০২৫, ০৭:১৬ সকাল

ইটভাটার খালে মিলল শিশুর মরদেহ 

ইটভাটার খালে মিলল শিশুর মরদেহ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার খাল থেকে মিজানুর রহমান মিজান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ৩টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের লোকজনের ধারণা খালের পানিতে ডুবেই শিশুটি মারা যায়। শিশু মিজান একই এলাকার মো. আনোয়ারা হোসেন একমাত্র ছেলে।

এলাকাবাসী ও পরিবার জানায়, সোমবার দুপুর ১টা থেকে মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব আত্মীয়-স্বজনের বাসায় তার খোঁজ করা হয়। তার খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু কোথাও খোঁজ না পেয়ে অবশেষে স্থানীয়দের পরামর্শে বাড়ির পাশের এনবি ২ ব্রিকস ইট ভাটার খালে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে কেউ আমাকে জানাননি। তবে এ বিষয়ে খোঁজা-খবর নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা