ভিডিও মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৫, ০২:২৫ দুপুর

ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

ছবি : সংগৃহিত,ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।
 

এসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে কি না তা আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানান সালাহউদ্দিন।

আরও পড়ুন

তিনি বলেন, হাসিনার পতন নিষ্ঠুরভাবে হয়েছে, তাদের পরিণতি করুণ হবে তা ইতিহাস বলে দেয়। বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত না হয় তার সব পথ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
 
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা নির্বাচনের কথা বললে অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে কৃষক কার্ডের ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈশাখী শোভাযাত্রার ৫ মোটিফের কোনটির কি বার্তা?

গ্রামীণ সংস্কৃতির সাথে শহরের শিশুদের পরিচয় করিয়ে দিতে ইনকিলাব মঞ্চের সুপারি পাতার বাহন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডার এমপি হলেন নির্বাচিত বাংলাদেশি ডলি বেগম

রিয়াল মাদ্রিদে প্রশাসনিক ভূমিকায় ফিরছেন টনি ক্রুস