ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৫, ০২:১৫ দুপুর

দেশের রিজার্ভ এখন ২৫.৪৪ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহিত,দেশের রিজার্ভ এখন ২৫.৪৪ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০০৭০ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ৭ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫৬৭৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০২৯১ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ!

এবার বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে খুব সামান্য বেড়েছে : জ্বালানি মন্ত্রী

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আজহারি